মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৪

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের ৬ দফা দাবি

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের ৬ দফা দাবি

dynamic-sidebar

ঢাকাঃ


বাল্যবিবাহ নিরোধ আইন বাতিল করাসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান বক্তারা।তারা বলেন, ‘জনসংখ্যা সমস্যা নয় বরং সম্পদ’ প্রধানমন্ত্রীর এই বক্তব্য বাস্তবায়নে বিবাহের ক্ষেত্রে বয়সের সময় সীমা তুলে নেওয়া, বিবাহ বহির্ভূত অবৈধ কুমারীমাতা উৎপাদনের চক্রান্তকারী সমস্ত এনজিওদের অপতৎপরতাও রুখতে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৬ বাতিল করতে হবে।সংগঠনের বাকি দাবিগুলো হচ্ছে- রাষ্ট্রধর্ম নিয়ে হাইকোর্টের রায় উচ্চ আদালতেও বহাল রাখতে হবে। সরকার বিরোধী, গয়েশ্বর মার্কা উগ্র মৌলবাদী হিন্দুদের চক্রান্তে রাষ্ট্রধর্ম বাতিল করে বিএনপি-জামায়াত জোট ও হেফাজতের হাতে সরকার বিরোধী ইস্যু তুলে দেওয়া যাবে না। রাষ্ট্রধর্ম বাতিলের সিদ্ধান্ত ৯৮ ভাগ মুসলমান কখনো মেনে নিবে না।ইসলামে সন্ত্রাসবাদ হারাম। আর কানাডার আদালতে সন্ত্রাসী হিসেবে প্রমাণিত বিএনপিকে অবিলম্বে সন্ত্রাসবাদী দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি কানাডার আদালতে প্রমাণিত পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারী, গরীবের রক্তচোষা সুদখোর ড. ইউনূসের নাগরিকত্ব বাতিল করা।মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগে কেন্দ্রীয় কমিটির সভাপতি আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরীয়তপুরী ও সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net