, ,

শিরোনাম :
ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের সেলাই মেশিন বিতরণ বিএনপিতে থেকে আ’লীগের মতো কথা বলবেন, তা হবে না বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ স্কুল ছেড়ে হাসপাতালে ক্যানসার আক্রান্ত বরিশালের জারা, পাশে দাঁড়ানোর আকুতি শ্রমিক বাবা-মায়ের বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ প্রাক্তন-বর্তমানের মিলনমেলায় প্রাণবন্ত ৫৮ বছরের এসবিএমসি

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

dynamic-sidebar

বরিশালের বানারীপাড়ায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুই নারী যাত্রী নিহত হয়েছে।

পাশাপাশি আহত হয়েছেন মাহিন্দ্রার আরো তিন যাত্রী।

আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের মলন্দা ব্রীজের নরোত্তমপুর সুকান্ত বাবু স্মৃতি সংসদের সামনে এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। তিনি হলেন ফাতেমা।

বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন জানান, জোনাকী পরিবহনের একটি বাস বরিশাল থেকে বানারীপাড়া যাচ্ছিল।

পথিমধ্যে বানারীপাড়া থেকে বরিশালগামী একটি থ্রি হুইলার মাহিন্দ্রার সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে টেম্পোতে থাকা যাত্রীদের মধ্যে ২ নারী যাত্রী নিহত হয়।

এছাড়া চালক ও এক শিশুসহ ৩ জন আহত হয়। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net