সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১৬

শিরোনাম :
বাংলাদেশে আরো ৬০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করবে ত্রিপুরা সরকার

বাংলাদেশে আরো ৬০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করবে ত্রিপুরা সরকার

dynamic-sidebar

আগরতলাঃ


বাংলাদেশে আরো ৬০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করবে ত্রিপুরা সরকার। ইতোমধ্যে ত্রিপুরাকে ভারত সরকার এ বিষয়ে অনুমতি দিয়েছে বলে সূত্র জানিয়েছে।
ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হওয়ার পর রাজ্য থেকে সরাসরি ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রফতানি শুরু হয়। তারপর রাজ্যের নিপকো মনারচক বিদ্যুৎ কেন্দ্রের কাজ সম্পন্ন হলে আরো ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রফতানি করবে বলে আগ্রহ ত্রিপুরা সরকারের।নিপকো মনারচকের উৎপাদন ক্ষমতা ১০১ মেগাওয়াট হলেও জ্বালানি গ্যাসের স্বল্পতার কারণে এখন উৎপাদন হচ্ছে প্রায় ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ। খুব দ্রুত বাংলাদেশের সঙ্গে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানায় সূত্রটি।এই ৬০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি শুরু হলে দৈনিক ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ রফতানির পরিমান দাঁড়াবে ১শ’ ৬০ মেগাওয়াট। এই বিদ্যুৎ ত্রিপুরার সূর্য্যমনিনগর থেকে পরিবাহী লাইনের মাধ্যমে বাংলাদেশের কুমিল্লা হয়ে যাবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net