, ,

শিরোনাম :
ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১
কুমিল্লাকে হারিয়ে ফাইনালে রংপুর

কুমিল্লাকে হারিয়ে ফাইনালে রংপুর

dynamic-sidebar

লক্ষ্যটা যখন ১৯৩ রান, তখন মানসিকভাবেই যেন হেরে বসেছিল। শেষ পর্যন্ত সেই মানসিক চাপ থেকে বেরই হতে পারলো না তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রংপুর রাইডার্সের কাছে ৩৬ রানে হেরে যেতে হলো গ্রুপ পর্বে দুর্দান্ত খেলা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। তামিমদের হারিয়ে আগামীকাল বিপিএলের ফাইনালে ঢাকার মুখোমুখি হচ্ছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স।

বৃষ্টির কারণে দুই দিনে ভাগ হয়ে যাওয়া ম্যাচটিতে জনসন চার্লস আর ব্রেন্ডন ম্যাককালামের অতি মানবীয় ব্যাটিংয়ে ১৯২ রান তোলার পরই অনেকটা নিশ্চিত হয়ে যায় মাশরাফিই আবার উঠছেন ফাইনালে। এর আগে ঢাকার হয়ে দু’বার এবং কুমিল্লার হয়ে একবার শিরোপা জিতেছিলেন মাশরাফি বিন মর্তুজা। এবার আবারও শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তিনি। যদিও রংপুর এবারই প্রথম উঠলো ফাইনালে।

গতকাল (রোববার) সময়মত খেলা শুরু হয়েছিল। ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান তোলার পরই বৃষ্টি নামে। শেষ পর্যন্ত বৃষ্টি থামলেও নানা ঘটনার পর খেলা আজ সন্ধ্যা পর্যন্ত স্থগিত করা হয়। গতকাল যেখানে শেষ হয়েছিল, আজ সেখান থেকেই আবার খেলা শুরু হয়। কিন্তু জনসন চার্লস এবং ব্রেন্ডন ম্যাককালামের ১৫১ রানের অসাধারণ জুটির ওপর ভর করে কুমিল্লার সামনে বিশাল স্কোর দাঁড় করাতে সক্ষম হয় রংপুর।

১০৫ রানে অপরাজিত থাকেন চার্লস এবং ৭৮ রান করে ব্রেন্ডন ম্যাককালাম। জবাবে ব্যাট করতে নেমে রংপুরের ইনিংস শেষ হয়ে যায় ১০ উইকেটে ১৫৬ রানে।

বিস্তারিত আসছে…

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net