শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৯

শিরোনাম :
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে রহমাতুল্লাহ’র নেতৃত্বে ব্যতিক্রমী উদ্যোগ মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হচ্ছেন জহির উদ্দিন স্বপন বরিশালে উচ্ছেদ হওয়া পার্কের জায়গা দখলের চেষ্টা বার্তা সম্পাদক ফোরাম বরিশালের কমিটি গঠন পাসপোর্ট করতে এসে দুই তরুণী আটক, পরিচয় ও কাগজপত্রে গরমিল সরিয়ে দেওয়া হলো বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীকে বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশাল জেনারেল হাসপাতালে বমির চিকিৎসায় গর্ভপাতের ওষুধ! লঞ্চ দুর্ঘটনায় আহতের পাশে বরিশালের ডিসি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়তে বরিশালে ইউএনওর বিশেষ উদ্যোগ
বরিশাল নগরীতে ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় ভাংচুরের অভিযোগ

বরিশাল নগরীতে ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় ভাংচুরের অভিযোগ

dynamic-sidebar

যুবলীগ নেতার স্ত্রীকে ইভটিজিং করাকে কেন্দ্র করে বরিশালে ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর করার অভিযোগ উঠেছে। এসময় ওই কার্যালয়ের সামনে থাকা তিনটি মোটরসাইকেলও ভাংচুর করা হয়। শুক্রবার রাত ১০টার দিকে নগরের আমানতগঞ্জস্থ বরিশাল মহানগরের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ওই কার্যালয়ে এই ঘটনা ঘটে। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ হাসান রিন্টু জানান, নগরের আমানতগঞ্জ এলাকায় অবস্থিত সিটি পার্কে সন্ধ্যায় পরিবার নিয়ে ঘুরতে যান যুবলীগ নেতা আলামিন সজীবের স্ত্রী নুসরাত। ওইসময় তাকে উদ্দেশ্যে করে স্থানীয় বখাটে রিয়াদ নানান কটুক্তি করে। বিষয়টি নুসরাত তার স্বামী সজীবকে জানালে সে পার্কে গিয়ে রিয়াদকে মারধর করে। এরপার রাতে ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের অফিসে সজীব থাকাকালীন সময়ে রিয়াদ সহযোগীদের নিয়ে সেখানে আসেন এবং হামলা চালিয়ে অফিসের আসবাবপত্র ভাংচুর ও সজীবকে মারধর করে। পাশাপাশি রিয়াদ ও তার সহযোগীরা বের হয়ে যাওয়ার সময় বাহিরে থাকা ৩ টি মোটরসাইকেলও ভাংচুর করে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি। যুবলীগ নেতা সজীবের স্ত্রী নুসরাত জানান, পার্কে বসে রিয়াদ তাকে উদ্দেশ্যে করে গালাগাল ও নানার ধরনের অরুচিকর কথা বলায় বিষয়টি তিনি স্বামীকে জানান। এরপরই প্রতিবাদ করতে গিয়ে তার স্বামী আলামিন সজীব হামলার শিকার হন। ঘটনাস্থল পরিদর্শন শেসে বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক ওহাব জানান, এ বিষয়ে অভিযোগ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net