বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৪

শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশন কাল, বড় ধাক্কার মুখে বিরোধী দল! টিনের চাল দিয়ে পড়ত পানি, কুঁড়েঘরে বেড়ে ওঠা ছেলেটি যেভাবে জাতীয় অঙ্গনের ফুটবলার বরিশালে সন্ধ্যা নদীর ভাঙনের মুখে বিদ্যালয় পটুয়াখালীতে কমিটি দেওয়ার প্রতিবাদে যুবদল নেতা-কর্মীদের ঝাড়ুমিছিল পটুয়াখালীতে স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হওয়ার স্বামীদের মানববন্ধন মুলাদীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন বরিশালে ২৪ ঘণ্টায় হামে দুই শিশুর মৃত্যু ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয় : হাইকোর্ট ৩০ বছরেও হয়নি সেতু, জীর্ণ বাঁশের সাঁকোই ৫ গ্রামের ভরসা
লঞ্চে ঘুরে আসুন ঢাকা ও বরিশাল থেকে সুন্দরবন

লঞ্চে ঘুরে আসুন ঢাকা ও বরিশাল থেকে সুন্দরবন

dynamic-sidebar

গ্রীনলাইনে ঢাকা থেকে সুন্দরবন ঘুরে আসার বিশেষ উদ্যোগ নিয়েছে গ্রীনলাইন ওয়াটার ওয়েজ ও সুরভী পরিবহন। আগামীকাল বুধবার সকালে এই উদ্যোগের উদ্বোধন করবেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। জানা গেছে, এর মাধ্যমে সরাসরি ঢাকা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা দেখে ঘুরে আসা যাবে সুন্দরবন থেকে। ঢাকা থেকে গ্রীনলাইন ওয়াটার ওয়েজে যাওয়া যাবে বরিশাল। বরিশাল থেকে এসি কোচ সার্ভিসে সাগরকন্যা কুয়াকাটা। পরদিন সকালে কুয়াকাটা থেকে গ্রীনলাইন-৭ এ ঘুরে আসতে পারবেন সুন্দরবন। গ্রীনলাইন ওয়াটার ওয়েজের অডিট অফিসার মো. খায়রুল বাশার বলেন, ‘ঢাকা থেকে সুন্দরবন ঘুরে আসার ৩ দিনের ফুল প্যাকেজ পাওয়া যাবে ৫ হাজার ৫শ’ টাকা। এরমধ্যে রয়েছে সকাল ও বিকেলের নাস্তা। কুয়াকাটা পৌঁছে দুপুরের খাবার এবং রাতে থাকার দায়িত্ব নিজের। পরদিন সকালে কুয়াকাটা থেকে সুন্দরবন যাওয়া-আসার প্যাকেজ ২ হাজার ৫শ’ টাকা। এরমধ্যে সকাল-বিকেলের নাস্তা, দুপুরের খাবার পরিবহন কর্তৃপক্ষ বহন করবে। গ্রীনলাইন ও সুরভী পরিবহনের ওয়েবসাইট, দুই পরিবহনের কাউন্টার এবং সদরঘাটে এ প্যাকেজের টিকিট পাওয়া যাবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net