, ,

শিরোনাম :
ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১
বাংলাদেশ কে ছয়’শ নারী পরিচিত করেছেন বিদেশে

বাংলাদেশ কে ছয়’শ নারী পরিচিত করেছেন বিদেশে

dynamic-sidebar

আমেরিকার কান্ট্রি প্রতিনিধি মি. জর্জ বলেছেন, বাংলাদেশের বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ছয়শ’ নারী কর্মীর অক্লান্ত প্রচেষ্টায় তাদের উৎপাদিত হস্তশিল্পের পণ্য সামগ্রীর কারণে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে পরিচিত করেছে।
স্থানীয় তথা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রেখে বৈদেশিক মূদ্রা অর্জনে সহায়তাকারী ছয়শ’ নারী উৎপাদনকারীকে নিয়ে আগৈলঝাড়ায় হস্তজাত শিল্প প্রতিষ্ঠান ‘প্রকৃতি বাংলাদেশ’ এর বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেচ্ছাসেবী সংগঠন “প্রকৃতি বাংলাদেশ’ এর মাদার প্রকল্প এমসিসি (মেনোনাইট সেন্ট্রাল কমিটি)’র আমেরিকার কান্ট্রি প্রতিনিধি মি. জর্জ তার বক্তব্যে প্রকৃতি’র ভুয়সী প্রশংসা করে আরও বলেন, ১৯৮৭ সালে আগৈলঝাড়ায় কেয়া পাম হ্যান্ডি ক্রাফট্স মাত্র সাতজন নারী কর্মী নিয়ে ছয় লাখ ডলার মূল্যের রপ্তানী বাজারে প্রবেশ করে। যা আজ ইংল্যান্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে ২০লাখ ডলারের উৎপাদিত হস্তশিল্প রপ্তানীর মাধ্যমে বৈদেশিক মূদ্রা অর্জন করছে।
আগৈলঝাড়ার কালুরপাড় বিবর্তন হ্যান্ড মেইড পেপার প্রজেক্ট অফিস প্রাঙ্গণে প্রকৃতি বাংলাদেশের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাসের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল থেকে মনোমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে চলে অতিথিদের বক্তব্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৃতি বাংলাদেশের পরিচালক এলিজাবেথ, এমসিসি কান্ট্রি প্রতিনিধি মি. জর্জ এর স্ত্রী লিওরা, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার হেম চন্দ্র বৈদ্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম সরদার, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, ডেন্টাল সার্জন অমূল্য রতন বাড়ৈ। বক্তব্য রাখেন প্রকৃতি প্রকল্পের ম্যানেজার সজল দত্ত, পাপড়ী মন্ডল, জগন্নাথ দত্ত, কালীপদ অধিকারী, ডিজাইনার খোকন সমদ্দার প্রমুখ।
সূত্রমতে, আগৈলঝাড়া উপজেলার পাঁচটি প্রকল্পে ১৩৫জন স্টাফ ও এক হাজার অনিয়মিত, ছয়শ’ নিয়মিত নারী কর্মীর অক্লান্ত প্রচেষ্টায় তাদের উৎপাদিত হস্তশিল্পের পণ্য সামগ্রীর কারণে আগৈলঝাড়া তথা বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে পরিচিত করেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net