শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১১

শিরোনাম :
উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত
ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের অনুষ্ঠানে হামলার অভিযোগ মিথ্যা-মান্নার দাবি

ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের অনুষ্ঠানে হামলার অভিযোগ মিথ্যা-মান্নার দাবি

dynamic-sidebar

 

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পুর্বেই নিজ সংগঠনের নেতাকর্মীদের হাতেই ভন্ডুল হওয়া আয়োজন এর ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি ছাত্রলীগ নেতা রইজ আহম্মেদ মান্নার। ৩জানুয়ারি রাতে মহানগর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ন কমিটি আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলার বিষয়ে মুখ খুললেন ছাত্রলীগ নেতা রইজ আহম্মেদ মান্না। তিনি জানান তার বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা। ঘটনা জানতে পেরে রাতে অসংখ্যবার ফোন করেও তাকে ফোনে পাওয়া যায়নি। যে কারণে তার বক্তব্য ছাড়াই সংবাদ প্রকাশ হয়েছে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায়। তবে মান্না নিজেই এখন ফোন করে সাংবাদিকদের জানিয়েছেন, মেয়াদোত্তীর্ন কমিটির সভাপতি জসিম উদ্দিনের অনুষ্ঠানে হামলার অভিযোগ মিথ্যা। তিনি বলেন, মেয়াদোত্তীর্ন মহানগর ছাত্রলীগের কমিটির নেতারা গুরুত্বহীন হয়ে পড়ায় তাদের অনুষ্ঠানে ওয়ার্ড নেতাদের ডাকলেও কেউ সাড়া দেয়নি। যে কারণে ঝিমিয়ে পড়া নেতারা নিজেদের অবস্থান জাহির এবং মহানগর আওয়ামী লীগের সুনাম ক্ষুন্ন করতে হামলার নাটক সাজাতে পারে বলে তার ধারণা। এছাড়া নিজেদের মধ্যেও কোন্দল রয়েছে। এমনটাও হতে পারে অভ্যন্তরীন দ্বন্দ্বে অনুষ্ঠান গন্ডগোল হলে সেই দায় চাপিয়েছে আমাদের ওপর। মান্নার দাবি, ‘আমরা জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিয়ে ব্যস্ত থাকার কারণে ৩ জানুয়ারি রাতে অনেক সাংবাদিক ভাই আমাকে ফোন করলেও রিসিভ করতে পারিনি। ৪ তারিখ সকালে অনলাইন এবং প্রিন্ট পত্রিকায় দেখি আমার নেতৃত্বে নাকি নূরিয়া স্কুলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা হয়েছে। যা দেখে আমি বিস্মিত। কারণ এ ধরনের কিছুই ঘটেনি। যদি আমি রাতে সাংবাদিকদের ফোন রিসিভ করে কথা বলতাম, তাহলে আমার বিরুদ্ধে এই অপপ্রচার হতো না।’ তিনি প্রকৃত ঘটনা তুলে ধরতে সাংবাদিকদের কাছে অনুরোধ জানান। এদিকে নগরীর অধিকাংশ ওয়ার্ডসহ কলেজ-বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ইউনিট ছাত্রলীগ রইজ আহম্মেদ মান্নার বিরুদ্ধে করা
অপপ্রচারের নিন্দা জানিয়েছেন। তারা বলেন, দলীয় নেতা-কর্মী কর্তৃক যে কোন অপকর্ম করলে তার বিষয়ে বর্তমান মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ অত্যন্ত কঠোর। যে কারণে অত্যন্ত শান্তি-শৃঙ্খলার সাথে কার্যক্রম চলছে। তাই যারা বছরের পর বছর ধরে ক্ষমতা আকড়ে রাখতে চায় তারা দলের বদনাম করতে বিভিন্ন সময় মিথ্যা অপপ্রচার চালায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net