বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২০

শিরোনাম :
মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

dynamic-sidebar

কুষ্টিয়াঃ


কুষ্টিয়ার দৌলতপুরে অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হিটু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সকাল ১০টায় উপজেলার গোয়ালগ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটে। হিটু গোয়ালগ্রামের জাকির খানের ছেলে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর হোসেন জানান, সকালে গোয়ালগ্রাম বাজারের কাছে একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকলে চালক হিটু গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net