বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৫

শিরোনাম :
চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় চিৎলা ইউপি সদস্য নিহত

চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় চিৎলা ইউপি সদস্য নিহত

dynamic-sidebar

চুয়াডাঙ্গাঃ


চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় ওহিদুল ইসলাম নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন । আজ বিকেলে চুয়াডাঙ্গা শহরতলীর বঙ্গজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওহিদুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামরে শফি উদ্দিন মণ্ডলের ছেলে। তিনি চিৎলা ইউনিয়ন পরিষদের সদস্য।স্থানীয়রা জানায়, বিকেলে ওহিদুল চুয়াডাঙ্গা শহর থেকে রুইতনপুর গ্রামে যাচ্ছিলেন। তিনি চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের বঙ্গজপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net