বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৭

শিরোনাম :
গুঞ্জন শেষে রাজের ছবির নায়িকা শ্রাবন্তী

গুঞ্জন শেষে রাজের ছবির নায়িকা শ্রাবন্তী

dynamic-sidebar

আবারো চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ‘যদি একদিন’ শিরোনামের ছবিটিতে এরইমধ্যে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তাহসান খান। তবে কে হচ্ছেন নায়িকা? কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নায়িকা হিসেবে অভিনয় করবেন কলকাতার শ্রাবন্তী। কিন্তু খবরটি গুঞ্জনেই আটকে ছিল। অবশেষে ছবির পরিচালক জানালেন চূড়ান্ত খবর। গুঞ্জনই সত্য হলো। সম্প্রতি ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন শ্রাবন্তী। ছবিটিতে তাকে দেখা যাবে অরিত্রী চরিত্রে।

‘যদি একদিন’ ছবির শুটিং হবে বাংলাদেশে। ওয়ার্ক পারমিট নিয়েই ঢাকায় আসবেন শ্রাবন্তী। ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

শ্রাবন্তী বলেন, ‘বাংলাদেশের ছবিতে এর আগে কাজ করলেও সেটি যৌথ প্রযোজনার ছবি ছিল। এবার প্রথম বাংলাদেশের প্রযোজনায় ছবি করছি। পরিচালক রাজের সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। তিনি আমাকে চমত্কারভাবে একটা গল্প শুনিয়েছেন। আশা করছি দারুণ একটি কাজ হতে যাচ্ছে আমাদের। শুটিং করার জন্য মুখিয়ে আছি।’

রাজ বলেন, ‘চরিত্রের সাথে মানানসই এমন একজনকেই আমরা খুঁজছিলাম। তাই নায়িকার নাম জানাতে দেরি হলো। চরিত্রের সাথে শ্রাবন্তীর মিল থাকায় তাকে নেওয়া। ছবিটি দেখেও আশা করি দর্শকরা এটি বুঝতে পারবেন।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net