শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৯

শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১
জনগনের মাঝে থেকেই রাজনীতি করতে চান সাদিক আব্দুল্লাহ

জনগনের মাঝে থেকেই রাজনীতি করতে চান সাদিক আব্দুল্লাহ

dynamic-sidebar

বরিশালে সাংবাদিকদের সাথে মহানগর আওয়ামী লীগের ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস।

জ্যেষ্ঠ সাংবাদিক সুশান্ত ঘোষ এর উপস্থাপনায় ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকার টিকে থাকলে দেশ টিকবে।

আর দেশ টিকলে আমরাও বেঁচে থাকবো। তাই জনগন বুঝতে পেরেছে কোন দল দেশের জন্য উপকারী। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে দারিদ্রতা মুছে যায় এটা প্রমানিত।

তিনি বলেন, বর্তমান সরকার থাকতে কোন কু-চক্রি মহল এই দেশ ও দেশের মানুষের ক্ষতি করতে পারবে না। গনমাধ্যম আমাদের দেশেল উন্নয়নে কাজ করছে। গনমাধ্যমের মাধ্যমেই কু-চক্রি মহল ও দেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের মুখোশ জনগনের সামনে তুলে ধরা হবে।

সাদিক আব্দুল্লাহ বলেন, আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার দাদা, বাবা সবাই বরিশালের মাটিতে রাজনীতি করেছে। আমিও তাদের বাইরে নই। আমি কোন কুট রাজনীতি বুঝি না। ওই রাজনীতি করতেও চাই না। জনগনের শ্রদ্ধা-ভালোবাসা নিয়েই রাজনীতিতে সামনের দিকে এগিয়ে যেতে চাই। দেশ ও বরিশালের উন্নয়নের জন্য কোন কাজই আমি ভয় পাই না। আমি জনগনের মাঝেই থাকতে চাই। এজন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চান সাদিক আব্দুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জ্যেষ্ঠ সাংবাদিক আনিসুর রহমান স্বপন, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম সরোয়ার রাজিব, জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার প্রমুখ।
এর পূর্বে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ রিপোর্টার্স ইউনিটিতে গেলে ইউনিটির পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net