মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১২

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
নির্বাচন বানচাল করার সাংগঠনিক শক্তি বিএনপির নেই – খাদ্যমন্ত্রী

নির্বাচন বানচাল করার সাংগঠনিক শক্তি বিএনপির নেই – খাদ্যমন্ত্রী

dynamic-sidebar


আগামী জাতীয় নির্বাচন বানচাল করার সাংগঠনিক শক্তি বিএনপির নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আজ সকালে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খাদ্যমন্ত্রী এ সময় আরও বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে তরুণ সমাজকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিকে টিকিয়ে রাখতে হলে আগামী নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে। তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সে সময়ই বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নতুন করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে। এ সময় তিনি বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানান। পরে মন্ত্রী তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।তেঁতুলঝোড়া স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মঞ্জুরুল আলম রাজীবের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র আব্দুল গণি, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগ, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net