শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১১

শিরোনাম :
বরিশালে ছাত্রলীগ কর্মীর হুমকিতে বিএনপি কর্মীর মৃত্যু! প্লাস্টিকের ব্যাগে পাওয়া নবজাতকের ঠাঁই ছোটমণি নিবাসে, প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসা আগৈলঝাড়ায় ৬০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই আমার একমাত্র লক্ষ্য: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আন্দোলনের মুখে বিএম কলেজের উপাধ্যক্ষের পদায়ন বাতিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা গ্রেফতার সরকারের ছয় মাসে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে প্রায় ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ উজিরপুর শাপলা বিলে পর্যটকদের ভিড়, বাড়ছে আয়ের সুযোগ সংসদের তৃতীয় অধিবেশন কাল, বড় ধাক্কার মুখে বিরোধী দল!
নামিবিয়াকে হারিয়ে যুব বিশ্বকাপে বাংলাদেশের উড়ন্ত সূচনা

নামিবিয়াকে হারিয়ে যুব বিশ্বকাপে বাংলাদেশের উড়ন্ত সূচনা

dynamic-sidebar

অনলাইন ডেস্ক
নামিবিয়াকে হারিয়ে যুব বিশ্বকাপে বাংলাদেশের উড়ন্ত সূচনা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজ শনিবার নিউজিল্যান্ডের লিংকনে নামিবিয়াকে ৮৭ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২০ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাটে করে ৪ উইকেটে ১৯০ রান করে বাংলাদেশ। জবাবে নামিবিয়া ২০ ওভার ব্যাটিং করে ৬ উইকেটে ১০৩ রান করে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে পিনাক ঘোষ আর মোহাম্মদ নাঈমের ওপেনিং জুটি শুরুটা ভালোই করেছিল। তবে দলীয় ৩৩ রান উঠতেই পিনাক ফিরে যান। ১৭ বল খেলে তিনি করেন ২৬ রান। অপরদিকে ৪৩ বলে ৮টি চার ও একটি ছক্কায় নাঈম করেন ৬০ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন অধিনায়ক সাইফ হাসান। মাত্র ৪৮ বলে ৩টি চার ও ৫টি ছক্কার মারে সাইফ তার ইনিংস সাজান।
জবাবে নামিবিয়ার শুরুটা ভালো হয়নি। দলীয় ৮ রানে হাসান মাহমুদের বলে কাজী অনীকের ক্যাচ হন লরেন্স। এখান থেকেই বাংলাদেশি বোলারদের সাফল্য শুরু। ৮ রানেই দ্বিতীয় উইকেট হারায় তারা। দলীয় স্কোরবোর্ডে আর ৪ রান যোগ হতেই আরও দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। এরপর ইবেন ফন উইক ও নিকোল নফতে-ইটন কিছুটা টানার চেষ্টা করলেও বেশিদূর যেতে পারেনি নামিবিয়া। ফন উইক ৫২ বলে ৬টি চার ও ২টি ছক্কার মারে করেন ৫৫ রান। এছাড়া ইটন করেন ২৪ রান। বাংলাদেশের দুই পেসার কাজী অনীক ও হাসান মাহমুদ ২টি করে উইকেট নেন। তৌহিদ হৃদয় নিয়েছেন ১ উইকেট।
টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে বাংলাদেশ আগামী ১৫ জানুয়ারি কানাডার বিপক্ষে খেলবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net