রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৩

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
ভোলায় ঘূর্ণিঝড়ে আহত – ৫

ভোলায় ঘূর্ণিঝড়ে আহত – ৫

dynamic-sidebar

ভোলাঃ


ভোলা ঘূর্ণিঝড়ে দু’টি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৫ জন। আজ বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালাসুরা ও দরিরাম শংকর গ্রামে ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।ধনিয়া ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন কবির জানান, বিকেলে প্রচণ্ড বাতাসের সঙ্গে হঠাৎ করেই ঘূর্ণিঝড় শুরু হয়। এতে মুহূর্তের মধ্যে দু’টি গ্রামের শতাধিক ঘর বিধ্বস্ত হয়।স্থানীয় নাছির মাঝি এলাকার বাসিন্দা পল্লী চিকিৎসক মহিউদ্দিন জানান, ঝড়ে একটি মাদ্রাসাসহ অসংখ্য ঘর বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছে কয়েকজন।ভোলায় ঘূর্ণিঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত, আহত ৫ ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুজাইহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।এদিকে ক্ষতিগ্রস্তদের মধ্যে ডা. মহিউদ্দিনের দোকান, খায়ের, আনিস, ইউসুফ, নুরু মাঝি মোর্শেদ, হোসেন, সাইফুল, সবুজ, সুফিয়ান, মান্নান ও নবীর নাম পাওয়া গেছে। এছাড়াও একটি ব্র্যাক স্কুল ও একটি কওমি মাদ্রাসা বিধ্বস্ত হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net