শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৯

শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১
ঝালকাঠিতে আইনজীবী সমিতির নির্বাচন বর্জন বিএনপিপন্থিদের

ঝালকাঠিতে আইনজীবী সমিতির নির্বাচন বর্জন বিএনপিপন্থিদের

dynamic-sidebar

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল এ ঘোষণা দেয়। জাতীয়তাবাদী প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট শাহাদাত হোসেন অভিযোগ করেন, সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্যানেলের পক্ষে বহিরাগতরা পেশিশক্তি প্রয়োগ করে নির্বাচনে প্রভাব বিস্তার করেছে। ভোটকেন্দ্রে বিএনপি সমর্থিত আইনজীবীদের ঢুকতে দেওয়া হয়নি, যারা ঢুকতে পেরেছিলো তাদের বের করে দেওয়া হয়েছে। তিনি জানান, তাদের প্যানেল থেকে ১১ পদের ১১ প্রার্থীই ভোটবর্জন করেছেন। তবে ভোটে কোনো বাধা কিংবা পেশিশক্তি দেখানো হয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ঝালকাঠি জেলা আইনজীবী সমিতিতে ১৪৫ জন ভোটার রয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net