মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭

শিরোনাম :
আইপিএলের জন্য তৈরি শাহরুখ পুত্র আব্রাম!

আইপিএলের জন্য তৈরি শাহরুখ পুত্র আব্রাম!

dynamic-sidebar

অনলাইন ডেস্ক: আইপিএলের জন্য তৈরি শাহরুখ পুত্র আব্রাম!
চলছে আইপিএলের নিলাম। সকলের চোখ এখন সে দিকেই। কিন্তু নিলামের আগেই একজন তৈরি আইপিএলের জন্য। সে আবার কলকাতা নাইট রাইডার্সের সদস্য। আইপিএলের এই সবচেয়ে খুদে সদস্য সারা বছরই কলকাতা নাইট রাইডার্সের জন্য তৈরি। সে হল শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান।
সম্প্রতি আব্রামের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গৌরী খান। সেখানে দেখা যাচ্ছে সমুদ্রের বিচে সাইকেল চালাচ্ছে খুদে খান। গৌরী সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মাই নাইট রাইডার…।’
ক্রিকেট মাঠে বহুবার শাহরুখ খানের সঙ্গে দেখা গিয়েছে আব্রামকে। গ্যালারিতে বসে হই-হুল্লোড় করা বা খেলার পর মাঠে নেমে দৌড়নো— এই স্টার কিডের পছন্দের। তাই চলতি সিজনেও সে দৃশ্য দেখা যাবে বলেই মনে করছেন শাহরুখের অনুরাগীরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net