সাভারঃ
দেশের জনগনের প্রতিশ্রুতি-প্রতিজ্ঞা ও দৃঢ়তা জঙ্গিবাদকে যেন কোন মূল্যে প্রতিরোধ করবে। বর্তমান সরকারও জঙ্গিবাদ নিয়ে কাউকে ভুগতে দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার সন্ধ্যায় ঢাকা জেলা পুলিশের আয়োজনে ধামরাইয়ে হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
এসময় তিনি দেশে উন্নয়নের ধারা বজায় রাখতে আওয়ামীলীগ সরকারকে পুন:নির্বাচিত করতে জনগনের প্রতি আহবান জানান।
এছাড়া ধামরাই উপজেলায় আরও একটি নতুন থানা স্থাপনের কথা জানান মন্ত্রী। অতিথির বক্তব্য শেষে জনপ্রিয় শিল্পী মমতাজ ও আঁখি আলমঙ্গীর ও নকুল কুমার বিশ্বাসসহ অন্যান্য শিল্পীরা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে পুলিশের আইজিপি শহিদুল হক, ঢাকা জেলার ডিআইজি ও পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমানসহ পুলিশের উধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply