শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১০

শিরোনাম :
মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান
নৌকা প্রতিকে ভোট চাওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান : হাসানাত

নৌকা প্রতিকে ভোট চাওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান : হাসানাত

dynamic-sidebar

আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বরিশালসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য তার সুদৃষ্টি রয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারলে এ অঞ্চলের সার্বিক চিত্র পাল্টে যাবে। আগামীতে এই বরিশাল হবে আধুনিক সিঙ্গাপুর শহর। এজন্য সামনের সময়গুলোতে তৃণমূল প্রর্যায়ের প্রতিটি মানুষের কাছে গিয়ে নৌকা প্রতিকে ভোট চাওয়ার জন্য তিনি দলীয় নেতা-কর্মী ও অঙ্গ সংগঠনের কর্মীদের প্রতি আহবান জানান। বৃস্পতিবার (১৫ মার্চ) দুপুরে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তন সভাকক্ষে নেতা-কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন- প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন। ভোলা থেকে গ্যাস আনার জন্য পাইপ লাইনের কাজ সম্পূর্ণ করাসহ বরিশালে আন্তর্জাতিক স্টেডিয়াম, চারলেন সড়কের কাজ দ্রুত শেষ করার। তিনি আরও বলেন- প্রধানমন্ত্রী আমাকে যে কাজের দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্ব ভালভাবে পালন করার চেষ্টা করছি। তার জন্য আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা কামনা করেন।’ এসময় তার সাথে উপস্থিত ছিলেন- বরিশাল ২ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে এম জাহাঙ্গীর হোসান, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম ও গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিসসহ দলীয় বিভিন্নস্তরের নেতৃবৃন্দ। এর পূর্বে তাকে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিম কমিশনার এস এম রুহুল আমিন, উপ-পুলিশ কমিমনার (দক্ষিণ) মো. গোলাম রউফ ও কোতয়ালি মডেল থানার সহকারি কমিশনার (এসি) শাহানাজ পরভীন। পরে তাকে পুলিশের একদল সদস্য গার্ড অব অর্নার ও সালাম প্রদর্শন করেন।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net