রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩১

বরিশালে চেয়ারম্যানকে লাঞ্ছিত করায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

বরিশালে চেয়ারম্যানকে লাঞ্ছিত করায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

dynamic-sidebar

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে লাঞ্ছিত করায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল খলিফাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে শহীদ আ. রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের সামনে থেকে উজ্জল খলিফাকে গ্রেফতার করা হয়। এর আগে রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস তালুকদার এ বিষয়ে থানায় মামলা করেন।

চেয়ারম্যান ইলিয়াস তালুকদার জানান, সোয়েব ইমতিয়াজ লিমনের মরদেহ ঢাকা থেকে বাড়ি আনার পথে গৈলা চেয়ারম্যানের বাড়ির সামনে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জল খলিফাসহ কয়েকজন তাকে লাঞ্ছিত করে। এ ঘটনায় তিনি থানায় মামলা করেন।

আগৈলঝাড়া থানা পুলিশের ওসি আব্দুর রাজ্জাক জানান, চেয়ারম্যানের মামলার ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উজ্জল খলিফাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net