সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৫

শিরোনাম :
পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক
বরিশালের নতুন বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান

বরিশালের নতুন বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান

dynamic-sidebar

তালাশ ডেক্সঃ


বরিশাল ও রংপুর বিভাগে নতুন বিভাগীয় কমিশনার এবং পাট অধিদপ্তরে মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শহিদুজ্জামানকে বরিশাল এবং মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান রংপুরের বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আলাদা আদেশে বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউসকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

পাট অধিদপ্তরে নতুন মহাপরিচালক

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শামসুল আলমকে পাট অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন অতিরিক্ত সচিব মো. আশরাফ আলীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একরামুল হককে শিল্প মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

অন্যদিকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ইকনোমিক মিনিস্টার বরুণ দেব মিত্রকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এর আগে তিনি খাদ্য সচিবের দায়িত্বে ছিলেন।

১৯৮২ সালের নিয়মিত ব্যাচের কর্মকর্তা বরুণ দেব আগামী ২৮ আগস্ট অবসরোত্তর ছুটিতে যাবেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net