বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৫

শিরোনাম :
বরিশালে দুই রুটে বাস চলাচল বন্ধ

বরিশালে দুই রুটে বাস চলাচল বন্ধ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক,তালাশঃ


বরিশাল থেকে বানারীপাড়া ও হিজলা অভ্যন্তরীণ রুটে আকস্মিক বাসা চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি। পূর্ব কোন ঘোষণা না দিয়ে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম ভোন্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বরিশাল জেলা বাস মালিক সমিতির নেতাদের দাবি নির্দিষ্ট স্থানে পার্কিং করতে না দেওয়া ও পার্কিং চার্জ বৃদ্ধি করার প্রতিবাদে বরিশাল থেকে বানারীপাড়া ও হিজলা রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।

নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস মালিক সমিতি সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার দে  জানান- বানারীপাড়ায় নির্দিষ্ট স্থানে তাদের বাস পার্কিং করতে না দেওয়াতে তারা ওই রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন। অপরদিকে হিজলা পৌরসভা কর্তৃপক্ষ ১০ টাকার পার্কিং চার্জ বৃদ্ধি করে ২৫ টাকা করায় এই রুটেও বাস চলাচল বন্ধ করে দিয়েছেন তারা।

এইসব সমস্যার সমাধান না হলে আগামীকাল বুধবার (১৯ এপ্রিল) থেকে অভ্যন্তরীণ ৮টি রুটে অর্নিদিষ্টকালেরর জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হবে বলে জানান কিশোর কুমার দে।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net