রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৭

বরিশালে পঞ্চাশ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

dynamic-sidebar

বরিশালে ৫০ (পঁঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (০৪জুন) সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড ইন্টিঃ) মোঃ জহুরুল ইসলাম হাওলাদার এর নেতৃত্বে নগরীর ৯নং ওয়ার্ডস্থ দক্ষিণ পোর্ট রোড, বরিশালের হোটেল সিকদার এর সামনে পাকা রাস্তা থেকে মোঃ সাজ উদ্দিন সিকদার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকৃত মাদক ব্যবসায়ী লাকুটিয়া এলাকার মৃত আলম সিকদারের পুত্র। ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার অবৈধ বাজার মূল্য অনুমান = ১০,০০০/-(দশ হাজার) টাকা। গ্রেফতারকৃত আসামীকে উদ্ধারকৃত আলামতসহ কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানা যায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net