বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৮

শিরোনাম :
বিএনপি জনমনে সংশয় সৃষ্টি করতে মিথ্যাচারে লিপ্ত: মেনন

বিএনপি জনমনে সংশয় সৃষ্টি করতে মিথ্যাচারে লিপ্ত: মেনন

dynamic-sidebar

বিএনপিসহ স্বাধীনতাবিরোধী অপশক্তিরা জনমনে নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টির জন্য মিথ্যাচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।

রোববার সংসদ ভবনে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

মেনন বলেন, গাজীপুর শুধু নয়, আগামী জাতীয় নির্বাচন এবং নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপিসহ স্বাধীনতাবিরোধী অপশক্তিরা নানা ষড়যন্ত্র-চক্রান্ত করছে।

তিনি বলেন, আশা করি, আগামী তিন সিটি কর্পোরেশন নির্বাচনসহ জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। আর সবগুলো নির্বাচনই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন।

এর আগে জোট নেতা মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণতন্ত্রী পার্টির নেতা অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, ওয়ার্কার্স পার্টির আনিসুল ইসলাম মল্লিক, কামরুল আহসান, জাতীয় পার্টি (জেপি) সালাউদ্দিন আহমেদ, বাসদের রেজাউর রশিদ খান, ন্যাপের শফিক আহমেদ খান, তরিকত ফেডারেশনের সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, বাংলাদেশ জাসদের করিম শিকদার প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net