শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৯

শিরোনাম :
তৃতীয় ভারতীয় নারী হিসেবে শাওনের মহাকাশ যাত্রা

তৃতীয় ভারতীয় নারী হিসেবে শাওনের মহাকাশ যাত্রা

dynamic-sidebar

তালাশ ডেস্কঃ


সুনীতা উইলিয়ামস, কল্পনা চাওয়ালের পর তৃতীয় ভারতীয় হিসেবে ৩২ বছরের শাওন পাণ্ডিয়া মহাকাশে পাড়ি দিতে চলেছেন। ২০১৮ সালে আরও আটজনের সঙ্গে শাওন তাদের যাত্রা শুরু করবেন। ছোটবেলা থেকেই শাওনের পছন্দের বিষয় ছিল মহাকাশ। তবে তার ছোটবেলার স্বপ্ন এভাবে পূরণ হবে তা তিনি ভাবতে পারেননি।

নিউরোলজিস্ট শাওন কানাডার আলবার্টা ইউনিভার্সিটি হসপিটালের চিকিৎসক। এছাড়াও তিনি বায়ো সায়েন্স ও মেডিক্যাল সায়েন্স নিয়ে বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা চালিয়ে আসছেন। পাশাপাশি তিনি মাইকোগ্র্যাভিটি অন হেল্থ অ্যান্ড সাইকোলজির ওপর পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। নিউরোসায়েন্সে বিএসসি করার পরে শাওন আন্তর্জাতিক মহাকাশ বিশ্ববিদ্যালয় থেকে মহাকাশ বিজ্ঞানের ওপর স্নাতকোত্তর ডিগ্রিও পেয়েছেন।

কানাডিয়ান এই চিকিৎসক সিটিজেনস সায়েন্স অ্যাসট্রোনট প্রোগ্রামে ৩২ হাজার মহাকাশ প্রার্থীকে পেছনে ফেলে দিয়ে মহাকাশ যাত্রার জন্য নির্বাচিত হন। শুধুমাত্র পড়াশুনোতেই অসাধারণ নন শাওন, ক্যারাটেও জানেন তিনি। এরই সঙ্গে তিনি মডেলিংও করেন।

নিজের ভাষার সঙ্গে রুশ, ফরাসি ও স্পেনীয় ভাষাতেও তিনি সমান দক্ষ। ২০১৮ সালে এই মহাকাশ যাত্রা সফল হলে কল্পনা, সুনীতার সঙ্গে শাওন বিশ্ববাসীর মনে স্থান করে নেবেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net