রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৬

শিরোনাম :
নলছিটিতে দুর্নীতির দায়ে স্বাস্থ্য কেন্দ্রের প্রধানসহকারীকে অব্যহত

নলছিটিতে দুর্নীতির দায়ে স্বাস্থ্য কেন্দ্রের প্রধানসহকারীকে অব্যহত

dynamic-sidebar

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সরকারী মো. শাহজাহান মীরাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে অব্যাহতি প্রাপ্ত হওয়ার পর নব নিযুক্ত প্রধান সহকারীর কাছে দায়িত্ব হস্তান্তর না করে গড়িমসি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়াও কর্মস্থলে অনানুমোদিত অনুপস্থিত থাকার কারণে মেডিকেল কর্মকর্তা ডা. মো. মুশফিকুর রহমান রাজিব ও আয়া হালিমা বেগমের কাছে কৈফিয়ত তলব করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার প্রধান সহকারীকে অব্যাহতি প্রদান ও অপর দু’জনের কাছে কৈফিয়ত তলবের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা মানষ কৃষ্ণ কুন্ডু। জানা গেছে, সম্প্রতি প্রধান সহকারী মো. শাহজাহান মীরার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় ঝালকাঠি জেলা সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) মো. মাহবুবুর রহমান কাছে অভিযুক্ত মো. শাহজাহানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। এর প্রেক্ষিতে গত ২৮ মার্চ বরিশাল বিভাগীয় অফিস থেকে প্রেরিত এক পত্রে (স্মারক নং-ডিএইচ/বরিশাল/পার-৩/২০১৮/৩৭৬) মো. শাহজাহানকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে নতুন প্রধান সহকারী হিসেবে মো. শাহআলমকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য বলা হয়। কিন্তু উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে দুর্নীতিবাজ সহকারী শাহজাহান জোরপূর্বক বহাল তবিয়তে রয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net