সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০১

বরিশালে খেলাফত মজলিসের মেয়র প্রার্থী মাহবুব

বরিশালে খেলাফত মজলিসের মেয়র প্রার্থী মাহবুব

dynamic-sidebar

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিস।

বুধবার নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন আঞ্চলিক নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। আগামীকাল বৃহস্পতিবার তিনি মনোনয়নপত্র জমা দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে মঙ্গলবার দলটির বরিশাল মহানগর সেক্রেটারি অধ্যাপক একেএম মাহবুব আলমকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়। মেয়র প্রার্থী একেএম মাহবুব সম্প্রতি একটি বেসরকারি কলেজ থেকে অধ্যাপক পদ থেকে অবসর নিয়েছেন। এর আগে অনুষ্ঠিত বিসিসির ৩টি নির্বাচনে খেলাফত মজলিস অংশ নেয়নি।

খেলাফত মজসিলের বরিশালের সাবেক মহানগর সেক্রেটারি ও বর্তমানে ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ইরান বলেন, সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে অধ্যাপক একেএম মাহবুবকে মেয়র প্রার্থী ঘোষণা করেছেন তারা। শেষ পর্যন্ত তিনি প্রার্থী হিসেবে থাকবেন কি-না তা ২০ দলের নীতি-নির্ধারক পর্যায়ের সভায় চূড়ান্ত হবে।

উল্লেখ্য, ২০ দলীয় জোটের রাজনৈতিক দলের মধ্যে বরিশালে বিএনপি ও জামায়াত বাদে সাংগঠনিক কার্যাক্রম রয়েছে শুধুমাত্র খেলাফত মজলিসের। এবার তিনটি দলই বরিশালে পৃথক মেয়র প্রার্থী দিলো। নাগরিক পরিষদের ব্যানারে জামায়াতের মেয়র প্রার্থী হলেন- দলটির মহানগর সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন হেলাল। ২০ দলের অপর দুই শরিক জাগপা ও লেবার পার্টির সাংগঠনিক অস্তিত্ব আছে নামমাত্র।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net