সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০০

বরিশাল সিটি মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের সাথে দলীয় নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশাল সিটি মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের সাথে দলীয় নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

dynamic-sidebar

শামীম আহমেদ॥ আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীর্ষের মনোনিত প্রার্থী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র এ্যাড.মজিবর রহমানের সাথে দলীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার রাতে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেয়র প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খাঁন ফারুক, মহানগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার,জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন,মহানগর বিএনপি সহসভাপতি আব্বাস উদ্দিন বাবলুু,আলমগীর হোসেন,রফিকুল ইসলাম রুনু সরদার,মহানগর বিএনপি দপ্তর সম্পাদক শাহেদ আকন সম্্রাট,মহানগর শ্রমীকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ,মহিলা দল নেত্রী শামিা আকবর,জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড. তছলিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু,মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম রতন,মহানগর স্বেচ্ছাসেবদল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু,মসিউর রহমান মঞ্জু,রাসেদুজাজামান,আসাদুজ্জামান সহ নগরীর বিভিন্ন ওয়ার্ডের বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নির্বাচনকালীন সময়ের জন্য দিক নির্দেশনা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সভাপতি মেয়র প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার এসময় দলীয় কর্মীদের বলেন আসন্ন সিটি নির্বাচন বিএনপি সহ দলের একটি চ্যালেঞ্জ এই নির্বাচন সুস্থ ভাবে করার জন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ব ভাবে মাঠে নেমে সকলকে এক সাথে কাজ করার নির্দেশনা দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net