বাবুগঞ্জ প্রতিবেদকঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিরাব উপজেলা প্রশাসন ও এসএনপি প্রকল্প ডিডিএম এর আয়োজনে এবং ডিপিসি-ডিটিসিএল এর সহায়তায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষনশালার শুভ উদ্বোধন করেন বরিশাল ৩ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান। উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়ের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আব্দুল মান্নান হাওলাদার, ওয়ার্কার্স পার্টি সম্পাদক টি এম শাহজাহান, , ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, উপজেলা কৃষি অফিসার মোসাঃ মরিয়ম আক্তার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ হানিফ সিকদার, কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূরে আলম, রহমতপুর ইউনিয়রের চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, চাঁদপাশা ইউনিয়নের চেয়ারম্য্যান আনিসুর রহমান সবুজ ও বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না প্রমুখ ব্যাক্তিবর্গ। প্রশিক্ষণশালায় অংশগ্রহণ করেন ইউপি চেয়ারম্যান ও সচিব , পিআইসি মেম্বার ও ট্যাগ অফিসাগণ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply