বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০১

শিরোনাম :
ধর্মীয় অনুষ্ঠানের জন্য বরাদ্দ চাল ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার

ধর্মীয় অনুষ্ঠানের জন্য বরাদ্দ চাল ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার

dynamic-sidebar

ঝালকাঠি হরিসভায় কীর্তন অনুষ্ঠানে খাবারের জন্য জেলা প্রশাসকের বরাদ্দ ২ মেট্টিক টন চাল এক ব্যবসায়ীর চালের গুদাম থেকে উদ্ধার করা হয়। রোববার বেলা ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মনোহারী পট্টির চাল ব্যবসায়ী হরি আনন্দ দেবনাথ গোপালের ঝালকাঠি খাদ্য ভান্ডার গুদাম থেকে এ চাল উদ্ধার করে। প্রধান মন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচির বস্তায় এ চাল জেলা খাদ্য গুদাম থেকে এনে এখানে তোলা হয়েছে বলে জানাযায়। পরে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ ঘটনাস্থলে এসে বিষয়টি জানতে পেরে হরিসভায় এ চাল পাঠানোর ব্যবস্থা করেন। এসময় চাল বিক্রেতা গোপাল হরিসভার ধর্মীয় অনুষ্ঠানের চাল তার ব্যবসা প্রতিষ্ঠানে রাখার জন্য ভুল স্বিকার করেন।
ঝালকাঠির গোয়েন্দা বিভাগ সূত্রে জানাযায়, মনোহারী পট্টির এক চাল ব্যবসায়ীর গুদামে প্রধান মন্ত্রী খদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল উঠানো হয়েছে। চালের পরিমান ২ টন। এ সংবাদের প্রেক্ষিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ঐ ব্যবসায়ীর গুদামে এসে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা দেখতে পান। এসময় তারা জানতে চায় এ চাল কিভাবে এখানে এলো। তখন ব্যবসায়ী হরি আনন্দ দেবনাথ গোপাল জানায় জেলা প্রশাসক ২ টন জিআর চাল বরাদ্দ করেছে হরিসভার ধর্মীয় অনুষ্ঠানে খাবারের জন্য। তাই হরিসভা কমিটির সভাপতি এ চাল তার দোকানে রেখে গেছে। এসময় সেখানে উপস্থিত ঝালকাঠির নেজারত ডেপুটি কালেকটর (এনডিসি) বশির গাজী জানতে চান ধর্মীয় অনুষ্ঠানের জন্য বরাদ্দ পাওয়া চাল এখানে কেন রাখা হবে। তখন চাল ব্যবসায়ী জানান, তিনি হরিসভা কমিটির সদস্য। তাই সভাপতি এখানে রেখেছেন। এদিকে জেলা খাদ্য বিভাগ ধর্মীয় অনুষ্ঠানের জন্য বরাদ্দ জিআর প্রকল্পের চাল দেয়নি কেন তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। কারন ঐ চালের বস্তার গায়ে প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচি লেখা ছিল। এ সময় খবর পেয়ে সেখানে ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হোসোইন উপস্থিত হয়ে জানান, এ চাল ভিজিডি খাতসহ অন্য খাতে বিতরণ করা যাবে। তবে হরিসভার ধর্মীয় অনুষ্ঠানের জন্য বরাদ্দ এ চাল কিভাবে এই ব্যবসায়ীর গুদামে এলো তা আমার জানার কথা নয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এমএম মাহমুদ। তার সামনে ব্যবসায়ী গোপাল এ চাল উঠানোর জন্য ভুল স্বিকার করায় তাকে ক্ষমা করে দিয়ে তাৎক্ষনিক ভাবে বরাদ্দ চাল সেখান থেকে হরিসভায় পাঠানোর ব্যবস্থা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net