রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৬

শিরোনাম :
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের মার্কেটিং অষ্টম ব্যাচের র‌্যাগ ডে পালন

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের মার্কেটিং অষ্টম ব্যাচের র‌্যাগ ডে পালন

dynamic-sidebar

বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের মার্কেটিং (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) অষ্টম ব্যাচের শিক্ষার্থীরা র‌্যাগ ডে পালন করেছে। বৃহষ্পতিবার (০৫ জুলাই) বেলা ১১ টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটি কার্যক্রম শুরু করা হয়। পরে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষি করে কমার্স ভবনের সামনে গিয়ে শেষ হয়। এছাড়াও ২০১৩-১৪ শিক্ষা বর্ষের বিদায়ী শিক্ষার্র্থীদের ক্যাম্পাস জীবনের স্মৃতি ফ্রেম বন্দি করতে তৈরি করা স্মৃতির বাঁধন নামের স্মরণিকার মোড়ক উম্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে মিনারের সঞ্চালনায় সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যাক্ষ প্রফেসর সচীণ কুমার রায়। মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ সিদ্দিকুর রহমান ভুইঞার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধাক্ষ্য প্রফেসর মোঃ হারুন আর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আজমল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের প্রভাষক মোঃ রাজু আহাম্মেদ, প্রভাষক এ বি সিদ্দিকসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। উল্লেখ্য ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয় সৈয়দ হাতেম আলী কলেজ। তারপর স্বাধীন বাংলাদেশে এই কলেজটি সরকারি করণ করা হয় ১৯৮৬ সালের ১৭ নভেম্বর। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ সালের উচ্চ মাধ্যমিক পর্যায়ে বরিশালের মধ্যে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ প্রথম স্থান অধিকার করেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net