সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৩

নগরবাসীর পিতা হতে আসিনি নগরবাসীর খেদমত করতে এসেছি : তাপস

নগরবাসীর পিতা হতে আসিনি নগরবাসীর খেদমত করতে এসেছি : তাপস

dynamic-sidebar

বরিশাল আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন(বিসিসি) নির্বাচনকে কেন্দ্র করে নগরীর ২১ নং ওয়ার্ড এলাকাবাশীর সাথে জাতীয় পার্টির (লাঙ্গল) প্রতিকের মনোনিত প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী সমাজ সেবক ইকবাল হোসেন তাপসের মতবিনিময় সভায় তাপস বলেন এলাকার ঘড়ের সন্তানকে বিজয়ী করার দায়ীত্ব এলাকা বাশীর।
৩০ই জুলাই সিটি নির্বাচনে এলাকার সকলকে দলমত নির্বিশেষে আপনাদের সন্তানকে আপনারা ভোট দিয়ে বিজয়ী করবেন এই প্রত্যাশা আমি আপনাদের কাছে করতে পারি।
তাপস আরো বলেন সবাই বলে নগরপিতা না আমি এ কথায় বিশ্বাষ করিনা আমি নগরবাশীর পিতা হতে আসিনি আমি নগরবাশী খেদমত করতে এসেছি একজন ভাই ও সন্তান হয়ে।

গতকাল রোববার রাতে নগরীর অক্্রফোর্ডমিশন সড়কে মেয়র প্রার্থী ইকবাল হোসেনের বাসভবনে এলাকাবাশীর সাথে মতবিনিময়কালে তিনি একথাগুলো বলেন।

স্থানীয় এলাকাবাশী তোতা সিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মহানগর যুব সংহতীর সাধারন সম্পাদক কামাল সিকদার,রিয়াজ সিকদার, সোহেল তালুকদার,মোতালেব মিয়া,মিজানুর রহমান,এনাতেুর রহমান ও একেএম মোস্তফা প্রমুখ। বরিশাল সিটি মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস দলমত নির্বিশেষে এলাকার বাশীর সকলের ভালবাশা ও সহযোগীতা কামনা করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net