বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫২

শিরোনাম :
বরিশালে দক্ষিণবাংলা গ্রন্থ উৎসব অনুষ্ঠিত

বরিশালে দক্ষিণবাংলা গ্রন্থ উৎসব অনুষ্ঠিত

dynamic-sidebar

বরিশাল প্রায় দেড়শ লেখক, সাহিত্যিক ও কবির মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ২০১৮ সালে বৃহত্তর বরিশালে প্রকাশিত গ্রন্থসমূহের লেখকদের নিয়ে দক্ষিণবাংলা গ্রন্থ উৎসবে এই মিলন মেলায় পরিনত হয়। আমাদের লেখালেখি’র আয়োজনে শুক্রবার দিনভর কীর্তনখোলা নদীর তীরে দি রিভার ভিউ অডিটরিয়ামে এই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১ম অধিবেশনে উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ অধ্যক্ষ কবি ডাঃ ভাস্কর সাহা। সভাপতিত্ব করেন কবি শফিক আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমৃত লালদে কলেজ’র সাবেক অধ্যক্ষ ছড়াকার ও কবি তপংকর চক্রবর্তী, কবি, শিশুসাহিত্যিক ও খ্যাতিমান চিত্রশিল্পী এবং ভাস্কর সাইফুল্লাহ নবীন, কবি অর্ণব আশিক ও কবি আনোয়ার হোসেন বাদল। উৎসবে লেখকরা তাদের লেখা বই নিয়ে আলোচনা করেন। ২য় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন দৈনিক মুক্ততথ্য সম্পাদক কবি শাহীন রেজা ও অনুষ্ঠানের সভাপতিত্বে করেন তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ’র অধ্যাপক কবি আসমা চৌধুরী। উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মাসুদ আলম বাবুল, কবি আফরোজা বেগম রোজী, কবি আব্দুল গফফার খান, কবি গাজী লতিফ, কথাসাহিত্যিক মাহবুব লাভলু, কবি মুহম্মদ মুহসিন ও কবি মুস্তফা হাবীব।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net