বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৭

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
‘স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত সিটি গড়ার অঙ্গীকার পাঁচ মেয়র প্রার্থীর

‘স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত সিটি গড়ার অঙ্গীকার পাঁচ মেয়র প্রার্থীর

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ‘স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়ার অঙ্গীকার ব্যক্ত করলেন পাঁচ মেয়র প্রার্থী। বরিশাল নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি)’র প্রার্থী পরিচিতি ও স্বচ্ছ-জবাবদিহিমূলক সিটি কর্পোরেশন গঠনে অঙ্গীকার বিষয়ক মতবিনিময় সভায় প্রার্থীরা ওই অঙ্গিকার ব্যক্ত করেন।

তবে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় অনুষ্ঠিত ওই সভায় যোগ দেননি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি’র মেয়র প্রার্থীদ্বয়।

এর আগে রোববার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় ‘সিটি কর্পোরেশন ব্যবস্থাপনায় চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা’ এই শ্লোগান নিয়ে মতবিনিময় সভা শুরু হয়। অনুষ্ঠানে মেয়র প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি মনোনিত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, বাংলাদেশ সমাজতন্ত্রিক দল (বাসদ) এর প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী, কমিউনিস্ট পার্টির মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী বশির আহমেদ ঝুনু।

এসময় মেয়র প্রার্থীগণ নির্বাচনে বিজয়ী হলে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সিটি কর্পোরেশনকে কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা উন্নয়নমূলক কাজের তথ্য উন্মুক্তকরণ, টেন্ডরবাজি, চাঁদবাজি বন্ধ করার এবং রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার টেকসই উন্নয়ন, জনসাধারণকে সাথে নিয়ে পরিষদের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখার এবং নারী ও শিশু বান্ধব সিটি কর্পোরেশন গড়া তাছাড়াও নির্বাচনে পরাজিত হলেও রায় মেনে নিবেন এবং নির্বাচিত প্রতিনিধিকে সহযোগিতা করবেন বলে অঙ্গীকার করেন তারা।

সনাক সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য সাইফুর রহমান। বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি প্রফেসর শাহ সাজেদা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সনাক সদস্য শুভংকর চক্রবর্তী। অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশন-এর মেয়র প্রার্থীগণ ছাড়াও কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থীগণ এবং সিভিল সেসাইটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net