শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৫

শিরোনাম :
বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ার নির্জন স্থানে মিললো মোটরসাইকেল উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পটুয়াখালীতে সালিশ করতে আসায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বরিশালের উলানিয়া: লঞ্চঘাটে বাড়তি ফি নেওয়ায় ইজারাদারকে সতর্ক নোটিশ গৌরনদীতে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে আহত ২ উপকূলীয় মানুষের জীবনযাপন দেখতে বরিশালে ডাচ রাষ্ট্রদূত অবৈধ ড্রেজার পাইপ ভেঙে ফেলার নির্দেশ বরিশাল সিটি প্রশাসকের বরিশাল মহানগর ছাত্রদল নেতা দিপুকে কুপিয়ে জখম
বরিশালে আশুরিক শক্তির আবির্ভাব হয়েছে : মির্জা আব্বাস

বরিশালে আশুরিক শক্তির আবির্ভাব হয়েছে : মির্জা আব্বাস

dynamic-sidebar

 

অনলাইন ডেস্ক// বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস বলেছেন, বরিশালের সুষ্ঠু-সুন্দর, স্বাভাবিক-পরিচ্ছন্ন পরিবেশটা কেমনভাবে যেন উধাও হয়ে গেছে। আশ্চর্য লাগছে কয়েকদিনেরে ব্যবধানে একটা শহরের নির্বাচনের পরিবেশ এভাবে কিভাবে নষ্ট হয়। আগেও নির্বাচন হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতেও হবে কিন্তু বরিশালে কেমন একটা অন্য ধরণের ভাব হয়ে গেছে। মনে হচ্ছে এই বরিশাল শহরে কোন একটা আশুরিক শক্তির আবির্ভাব হয়েছে।

বৃহষ্পতিবার (২৬ জুলাই) দুপুরে বরিশাল নগরের সদররোডের বিএনপি দলীয় কার্যালয়ে বরিশাল সিটি করপোরশেন নির্বাচনে ধানের শীষের সমর্থনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় মীর্জা আব্বাস আরো বলেন, নির্বাচন একেবারেই সুন্দর হবে তা আমরা কখনোই ভাবিনা। নির্বাচন হবে প্রতিযোগীতা মূলক, প্রতিদ্বন্দিতামূলক।

তিনি বলেন, বরিশালে একটি সম্প্রদায়ের কাছে আজ উৎসবের পরিবেশ রয়েছে, সেটি হচ্ছে আওয়ামীলীগ সম্প্রদায়ের। তাদের উৎসবের জন্য অন্য কারো ক্ষতি হোক বা হচ্ছে এটা তারা ভাবছে না।

তিনি বলেনম আপনারা বলতে পারেন আমরা কাউন্সিলর প্রার্থী দেয়নি, কিন্তু দিবো কিভাবে যাদের দিবো তাদের তো জেলে পুরে দিবে। এখন তাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে, তাদের বাড়িতে হামলা হচ্ছে, বাড়িতে থাকতে পারছে না। আর যারা প্রার্থী হয়েছেন তাদের প্রথমে টাকা পয়সার লোভ দেখানো হয়েছে, পরে জোরজবস্তি, রিজিকের ওপরে হাত দেয়া হয়েছে, সর্বোশেষ এখন পুলিশী হয়রানি করা হচ্ছে। এজন্য আমাদের অনেক প্রার্থী প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন নয়তো লুকিয়ে আছেন।

কর্মীদের হয়রানি করা হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, ৩০ নম্বর ওয়ার্ডের যুবদলে সহ-সভাপতি চাঁদাবাজির মামলা দিয়ে পুলিশ ধরে নিয়ে গেছে। আবার সেই মামলায় অজ্ঞাত ১০ জন রাখা হয়েছে। মামলা হলে আসামী তো হবেই তবে নামধারী হলে তো একটা বিষয় ছিলো, এখন অজ্ঞাত হওয়ায় কর্মীরা সবাই আতঙ্কে আছেন, কাকে কখন ধরে। আবার কিছুক্ষন আগে নগরের কাউনিয়া হাউজিং এলাকায় লিফলেট বিতরন করার সময় পুলিশ কর্মীদের কাজে বাধা দিয়েছে। গতকাল বিকেলে একটা পথসভা করছিলাম, দুজন পুলিশ এসে বললো করতে পারবো না। কেন পারবো না জানতে চাইলে উত্তর দিলেন না। আমরা কি কোন পরাধিন দেশে বাস করি, যে কথা বলতে পারবো না। ১৯৭১ সালের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোন ব্যক্তি বিশেষের কাছে আমরা বিকিয়ে দেবো না।

তিনি বলেন, গতরাত থেকে বরিশালে একটা ত্রাশের রাজত্ব কায়েম করে রেখেছে আওয়ামী সন্ত্রাসীরা। একটা আশরিক শক্তি নির্বাচনী পরিবেশটা ভৌতিক অবস্থায় পরিনতো করেছে। আমরা নির্বাচন কমিশনের কাছে আশা করেছিলাম একটা লেভেল প্লেইং ফিল্ড হবে। কিন্তু ওনাদের কথা ঠিক নেই, এখন নির্বাচন কমিশন কম্পেলেইন ও নিতে চায় না।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net