মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৩

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
এরশাদ রাজনীতি করছেন সুবিধা ভোগ করার জন্য:মুসলিমলীগ

এরশাদ রাজনীতি করছেন সুবিধা ভোগ করার জন্য:মুসলিমলীগ

dynamic-sidebar

চট্টগ্রাম প্রতিবেদকঃ


বাংলাদেশ মুসলিম লীগের প্রেসিডিয়াম সদস্য এম এ আজিজ বলেছেন- হুসাইন মুহাম্মদ এরশাদ তিনি বর্তমানে রাজনীতি করছেন, সুবিধা ভোগ করার জন্যে এবং জীবন রক্ষার জন্যে। তাই তিনি জাতীয় সমস্যা বিসর্জন দিয়েছেন। তিনি ৯ বছর ধরে রাষ্ট্রপতি ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়ে তিনি সাবেক ৯ বছর কালের রাষ্ট্রপতি শব্দটা বিসর্জন দিয়েছেন। তিনি সেজন্যে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের চাকরী নিয়েছেন। এম এ আজিজ আরো বলেন, এরশাদ একটা রাজনৈতিক জোট গঠন করতে চাইছেন। কোন দেশপ্রেমিক রাজনৈতিক দল এরশাদ’র সাথে জোট গঠন করবেন বলে মনে হয় না। কারণ তাঁর দল জাতীয় পার্টি বর্তমান সরকারের পার্টনার। তিনি (এরশাদ) রাষ্ট্রীয় অর্থ তিন দিকে ভোগ করছেন। বর্তমানে তিনি নতুন কৌশল নিয়েছেন। তিনি ইসলামী দল গুলো নিয়ে জোট গঠন করার পরিকল্পনা নিয়েছেন। এ ব্যক্তি যে কোন সময় জোট থেকে বের হয়ে চৌদ্দ দলে ভিড়তে পারেন। অতএব, তার ওপর বিশ্বাস রাখাটা সঠিক হবে না। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম মহানগর মুসলিম লীগের এক আলোচনা সভায় আন্দরকিল্লা অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর মুসলিম লীগের আহবায়ক কাজী নাজমুল হাসান সেলিম। সভায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ মুসলিম লীগ নেতা অধ্যক্ষ নুরুল ইসলাম সিদ্দিকী, যুগ্ম আহবায়ক মুহাম্মদ শাহজাহান, মহানগর মুসলিম লীগ নেতা শফী আল নূরী, মাওলানা ইদ্রিস বিন নূরী, উত্তর জেলা মুসলিম লীগের সহ-সভাপতি আবদুল মোনাফ, প্রচার সম্পাদক রেজাউল করিম রিপন, সাবেক কমিশনার খুরশিদ আলম, মুসলিম লীগ নেতা এম এ মোমিন ও গোলাম মোস্তফা বাবুল প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net