শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৮

বরিশাল জেলা প্রশাসক ও ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে পন্ড

বরিশাল জেলা প্রশাসক ও ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে পন্ড

dynamic-sidebar

বরিশালে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকতার হস্ত ক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো চতুর্থ শ্রেনীর এক স্কুল ছাত্রী । স্থানীয় সূত্রে জানাযায়, নগরীর ২৩ নং ওয়ার্ড তাজকাঠী নির্বাসী কুট্টি হাওলাদারের কন্যা ও জাগুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী তামান্না (১২) এর বিয়ের আয়োজন করছিলো তার পরিবার। সংবাদ পেয়ে গতকাল বিকাল ৪ টায় ঘটনাস্থলে পৌছান সদর উপজেলা নির্বাহী কর্মকতা হুমায়ন কবির। তার কিছু ক্ষন পরেই ঘটনাস্থলে পৌছান বরিশাল জেলা প্রশাসক হাবিবুর রহমান। এসময় তারা মেয়ের বাবাকে আটক করলে তিনি জানান তিনি খুবই দরিদ্র এবং মেয়ের ভরনপোষন ও লেখাপড়া চালিয়ে যেতে অক্ষম । বিষয়টির বাস্তবতা অনুধাবন করে ১৮ বছরের আগে তামান্নাকে বিয়ে দেবেননা বলে মেয়ের বাবাকে অঙ্গীকা করান এবং কুট্টি হাওলাদারকে ব্যাবসা করার জন্য অনুদান দেওয়ার ঘোষনা দেন। এঘটনায় জেলা প্রশাসক ও নির্বাহী কর্মকতাকে সাধুবাদ জানান এলাকাবাসী।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net