মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৪

শিরোনাম :
দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল
প্রেমিকের সাথে পালিয়ে অাশা স্কুলছাত্রী কুয়াকাটার আবাসিক হোটেল থেকে উদ্ধার

প্রেমিকের সাথে পালিয়ে অাশা স্কুলছাত্রী কুয়াকাটার আবাসিক হোটেল থেকে উদ্ধার

dynamic-sidebar

পর্যটন কেন্দ্র কুয়াকাটার আবাসিক হোটেল থেকে ঈশিকা সরকার নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ। নেত্রকোনা থেকে ৬ দিন আগে ওই ছাত্রী একই এলাকার প্রেমিক ইয়াসির আরাফাতের হাত ধরে কুয়াকাটায় আসেন। এ ঘটনায় ঈশিকা সরকারের বাবা নেত্রকোনা থানায় অপহরণের অভিযোগ এনে একটি মামলা করেছেন (মামলা নং ০৮/২০১৮)। ঈশিকার বাবার অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে আবাসিক হোটেল সী স্টার থেকে ঈশিকাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী ইয়াসির আরাফাত কানন (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে জানা গেছে।

আবাসিক হোটেল সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই সকাল ৭টায় স্বামী-স্ত্রী পরিচয়ে সী স্টার আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষে ওঠেন তারা। হোটেলের রেজিষ্টার খাতায় ইয়াছিন আরাফাত (২৩) পিতা-মো. হোসেন এবং ফাতেমা আকতার (২০) স্বামী-ইয়াছিন আরাফাত, স্থায়ী ঠিকানা ময়মনসিংহ লেখা রয়েছে।

আবাসিক হোটেল সী স্টার এর ম্যানেজার মাসুম বিল্লাহ বলেন, এরা দু’জন হোটেলে ওঠার পর থেকে স্বামী স্ত্রীর মতই চলাফেরা করতে দেখা গেছে। হোটেলের স্টাফদের সাথে খোলামেলা কথা বলেছেন।

পটুয়াখালী ডিবি পুলিশের ওসি খন্দকার জাকির হোসেন সাংবাদিকদের জানান, নেত্রকোনা থানার অপহরণ মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে ঈশিকা সরকারকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারী ইয়াসির আরাফাতকেও আটক করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net