ক্রিকেটারদের বিদেশে সিরিজ খেলার সময় স্ত্রী-সন্তানদের সঙ্গে রাখবে পারবেন কিনা বিষয়টি নিয়ে মাঝে মধ্যেই আলাপ হয়। কোন কোন ক্রিকেট বোর্ড অন্য দেশের সঙ্গে তুলনা টানে এ নিয়ে। কোন কোন বোর্ডে আছে বিশেষ বিশেষ শর্ত। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডে এ নিয়ে পক্ষে-বিপক্ষে যুক্তিও দাঁড় করায়।
তবে কিছু কিছু বোর্ড তাদের খেলোয়াড়দের সঙ্গে পরিবার যাওয়ার অনুমতিও দিয়ে রেখেছে। যদি বাংলাদেশের কথা টানা হয়, বিসিবির পক্ষ থেকে এ নিয়ে তেমন কোনো বিধি-নিষেধ নেই। কেউ চাইলে লম্বা কোনো সফরে স্ত্রী বা তার পরিবার সঙ্গে নিতে পারেন। কয়েকদিন আগে আরব আমিরাতে হয়ে যাওয়া এশিয়া কাপে সাকিব আল হাসান তার পরিবাবের সঙ্গেই ছিলেন। অবশ্য এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। সেক্ষেত্রে পুরো খরচটা ওই খেলোয়াড়কে বহন করতে হবে।
ভারতীয় খেলেয়াড়দের জন্য এই নিয়মটা একটু আলদা। আবার সেই নিয়ম তাদের মানতেও হয়। এ মুহূর্তে তারা স্ত্রী-সন্তানদের দুই সপ্তাহের জন্য বিদেশ সফরে রাখতে পারবেন। এর বেশি সময় ধরে কোনো সিরিজ চললে তাকে বাড়ি পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ ১৪ দিনের জন্য ছাড়পত্র রয়েছে বিসিসিআইর পক্ষ থেকে।
এই সময়টা শতভাগ করতে চাচ্ছেন কোহলিরা। ইতিমধ্যে ক্যাপ্টেন বিরাট কোহলি বোর্ডে একটা চিঠিও পাঠিয়েছেন। সেই আবেদন ভারতের বোর্ডে জমা পড়েছে। এখনই এ ব্যপারে কিছু বলা যাচ্ছে না। তবে কোহলির প্রস্তাবে কিছুটা নড়েচড়ে বসেছে দেশটির বোর্ড। কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরসের (সিওই) প্রধান বিনোদ রায় জানিয়েছেন, এ ব্যাপারে তড়িঘড়ি করে কিছু করতে চাচ্ছি না। ভেবেচিন্তে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। উত্থাপিত হবে পরবর্তী বোর্ড সভায়।
এর আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটারাও এমন দাবি তুলেছিলেন। তবে সেটি পুরোদমে কার্যকর হয়নি। অনেকে মনে করছেন, ক্রিকেটারদের সঙ্গে তাদের স্ত্রীরা থাকলে মনোযোগের ব্যাঘাত ঘটতে পারে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply