, ,

শিরোনাম :
কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা
বাবুগঞ্জে শিক্ষককে উদ্দেশ্য করে আপত্তিকর শব্দ (কুক)দেয়ায় শিক্ষার্থীকে ছাড়পত্র

বাবুগঞ্জে শিক্ষককে উদ্দেশ্য করে আপত্তিকর শব্দ (কুক)দেয়ায় শিক্ষার্থীকে ছাড়পত্র

dynamic-sidebar

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এক ছাত্রকে শ্রেনী কক্ষে আপত্তিকর শব্দ করায় বিদ্যালয় থেকে ছাড়পত্রের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বাবুগঞ্জ সরকারি পাইলট বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র মোঃ আরমান ক্লাস চলাকালিন সময় আপত্তিকর শব্দ করে। এ ঘটনায় তাৎক্ষনিক ওই শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র প্রদান করা হয়।

এ ঘটনার সময় বিদ্যালয় প্রধান শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈ বিদ্যালয় অনুপস্থিত ছিলেন। বিদ্যালয় দ্বায়িত্বে থাকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইব্রহীম খলিল শিক্ষকদের নিয়ে এক জরুরী সভায় ওই শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দিয়েছেন।

এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খলিল বলেন, ছাড়পত্র দেয়া শিক্ষার্থী আরমানের বিরুদ্ধে ছাত্রী উত্ত্যক্ত করাসহ শ্রেনীকক্ষে শিক্ষকদের উদ্দেশ্য করে আপত্তিকর শব্দ (কুক) ব্যবহার করার অভিযোগ রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net