মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৮

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

শপথ নিলেন বিসিসির মেয়র ও কাউন্সিলররা

dynamic-sidebar

বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা সোমবার সকালে শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল জানান, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বেশ কয়েকদিন থেকেই রাজধানীতে অবস্থান করছেন। সর্বশেষ গতকাল রবিবার আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ কয়েক হাজার নেতাকর্মী রাজধানীতে এসেছেন। এছাড়া নির্বাচিত ৪০ জন কাউন্সিলরের সাথেও তাদের কয়েকশ’ নেতাকর্মী ঢাকায় এসেছেন।
সূত্র মতে, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামালের মেয়াদকাল শেষ হচ্ছে ২৩ অক্টোবর। একইদিনে দায়িত্ব নেবেন নতুন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net