স্টাফ রিপোর্টার ॥আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে (উজিরপুর – বানারীপাড়া) আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন। তিনি জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি এবং বরিশাল বিভাগ উন্নয়ন ফোরাম সভাপতির দায়িত্ব পালন করছেন। অতান্ত মেধাবী, বিশিষ্ট সমাজ সেবক হিসেবে অতি পরিচিত একটি মুখ। তাকে ঘিরে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে এলাকায়। এবছর বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন। এই মনোনয় প্রত্যাশীর হয়ে উজিরপুর বানারীপাড়ায় স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে একদল তরুন সমাজ। জাতীয় সংসদ নির্বাচনী প্রচার প্রচারনায় নৌকার সমর্থনে কাজ করে যাচ্ছেন তারা। তাদের বক্তব্য ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন মনোনয়ন পাক বা নাই পাক সংসদ নির্বাচনে নৌকায় যেই প্রার্থী হোক বা দল থেকে যাকেই নমিনেশন প্রদান করা হোন না কেন তারা নির্বাচন পর্যন্ত কাজ করবেন ক্যাম্পেন এম মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে।
তবে তারা এও আশাবাদ ব্যক্ত করেন যে জননেত্রী শেখহাসিনা বরিশাল বানারীপাড়া ও উজিরপুর ২ আসনে ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেনকে মোননয়ন প্রদান করবেন। আর তিনি মনোনীত হলে দলটি নিরলসভাবে কাজ করবে।
এরুন এই নির্বাচনী উদ্যোগে ইতমদ্যে মানুষের সাড়া পরেছে। তাদের সমর্থন দিয়েছেন বরিশাল ২ আসনের সাধারন ভোটাররাও। এ দলটি বরিশালের বানারীপাড়া ও উজিরপুরের বিভিন্ন এলাকায় নৌকার সমর্থনে কাজ করছে। তারা সরকারের উন্নয়ন তুলে ধরে আগামীর বাংলাদেশ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট প্রার্থনা করছেন। ইতমধ্যে নির্বাচনকে ঘিরে এই আসনটিতে চায়ের কাপে আড্ডাটাও ভালেঅ জমে উঠেছে। তবে গরীব মেহনতী মানুষের পাশে দাড়িয়ে তাদের ভাগ্য বদলানোর জন্য নৌকায় ভোট চাইছেন তরুন সমাজ। তারা বানারীপাড়া ও উজিরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশে দাড়িয়ে বাড়িয়ে দিয়েছেন সহযোগীতার হাত। স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন স্কুল ব্যাগ। এতে করে শিক্ষার্থীদের আর হাতে করে বই নিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছেনা। অসহায় শিক্ষার্থীরা এখন আনন্দিত। শুধু শিক্ষার্থীদের পাশেই নয় দাইড়য়েছেন স্কুল মাদ্রাসার শিক্ষদের পাশেও। এছাড়া এই বিশেষ দলটি অসহায় ,গরীব মেহনতি মানুষের দিচ্ছেন বিননামূরে্যর গ্যাঞ্জি ও ক্যাপ। নৌকা’র পক্ষে তারা বিভিন্ন এলাকায় বিতরন করেছেন লিফলেট ও স্টিকারও। এতে করে সাধারন মানুষের নজরে আসছে আওয়ামীলীগের উন্নয়ন কার্যক্রম। প্রতিদিনই তারা বানারীপাড়া ও উজিরপুরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। অর্থের বিনিময়ে নয় নিদেজের স্বেচ্ছায় তারা একাজ করে যাচ্ছেন। গত বুধবার উজিরপুরের হারতায় অনুষ্ঠিত সর্ববৃহত্বর নৌকা বাইচ অনুষ্ঠানে দুর দুরন্ত থেকে আসা দর্শনার্থীদের কথা চিন্তা করে তারা বিলি করেছেন বিনামুল্যে বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইসহ প্রয়োজনীয় সামগ্রী। এতে করে এই বিশেষ দলটি আরো জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে বলে ধারনা করছে অনেকে।
স্বেচ্ছা সেবক দলটির সাথে কথা বলে জানাগেছে, তারা সপ্তাহে ৬দিনই বরিশাল ২ আসনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষন করছে। তাদের দলে ৩০জনের মতো স্বেচ্ছা সেবক রয়েছে। দলটি জানায়, আমরা নিজেদের ইচ্ছায় নৌকার সমর্থনে কাজ করছি। কেননা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরী করেছেন। আমরা চাই এ উন্নয়নের ধারা অব্যহত থাকুক। আর বানারীপাড়া উজিরপুর আসনে যেই সংসদ সদস্য হোকনা কেন এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে। মানুষের জীবনযাত্রা আরো উন্নত হবে।
ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। তিনি সাধারন মানুষের পাশে থেকে কাজ করতে চাইছেন। ঐকই সাথে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে এলাকার উন্নয়নে ভুমিকার রাখতে চাইছেন।
স্থানীয়দের দাবী এআসনটি থেকে তাকে মনোনয়ন প্রদান করা হোক। কেননা না চাইতেই ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন এলাকাবাসীর পাশে দাড়িয়েছেন। সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাই একজন ত্যাগী নেতার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply