শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৯

শিরোনাম :
নগরীর জিয়া সড়ক এলাকা থেকে দিনে দুপুরে সাইকেল চুরি! গণভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পথে: মুজিবুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ার নির্জন স্থানে মিললো মোটরসাইকেল উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পটুয়াখালীতে সালিশ করতে আসায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বরিশালের উলানিয়া: লঞ্চঘাটে বাড়তি ফি নেওয়ায় ইজারাদারকে সতর্ক নোটিশ গৌরনদীতে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে আহত ২
আ’লীগ পরিবারের সদস্য আলালকে মনোনয়ন না দেয়ার দাবী বরিশাল বিএনপির

আ’লীগ পরিবারের সদস্য আলালকে মনোনয়ন না দেয়ার দাবী বরিশাল বিএনপির

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ পরিবারের সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ভাই মোয়াজ্জেম হোসেন আলাল কে বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না দেয়ার দাবী জানিয়েছে বরিশাল মহানগর বিএনপি ও বরিশাল সদর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার বরিশাল মহানগর বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান ফরুক, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউদ্দিন সিকদার ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন লাবু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মন্টু খান স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানাগেছে।

বিবৃতীতে নেতৃবৃন্দ বলেন, মোয়াজ্জেম হোসনে আলাল বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হলেও মূলতঃ তিনি আওয়ামী লীগ পরিবারের সন্তান। তিনি নিজেও এক সময় বাম রজনীতির সাথে জড়িত ছিলেন। তার (আলালের) বড় ভাই সৈয়দ দুলাল বরিশাল জেলা আওয়ামী লীগের নাট্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি। মোয়াজ্জেম হোসেন আলালের ছোট ভাই জাকির হোসেন জেলাল বিগত দিনে সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার পক্ষে এবং ধানের শীষের বিপক্ষে প্রচারনা চালিয়েছেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিএনপি নোতা হওয়া সত্বেও মোয়াজ্জেম হোসেন আলাল আওয়ামী লীগের সহায়তা করে যাচ্ছেন এবং এওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তার পরিবারের হাতে বিএনপি নেতাকর্মীদের নির্যাতিত হওয়ার ঘটনাও ঘটে।

আলালের ছোট ভাই সৈয়দ হেলালের ছেলের বিয়েতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিযাবাত সাদিক আবদুল্লাহ উপস্থিত হলে মোয়াজ্জেম হোসেন আলাল তার সাথে একান্ত ঘনিষ্ট জনের মত একই টেবিলে পাশাপাশি বসে আড্ডা দেন ও খাবার খান। এমন দৃশ্য বিএনপির লাখ লাখ নেতা কর্মীকে ব্যথিত করেছে। এসকল কারনে মোয়াজ্জেম হোসেন আলালকে বরিশাল সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হলে সাধরণ নেতা-কর্মীরা তার পক্ষে কাজ করতে নামবে না বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় বিএনপির ভোটের ঘাটি বরিশালে ধানের শীষের ভারাডুবি ঘটার আশংকা রয়েছে। যে কোন অবস্থায় মোয়াজ্জেম হোসেন আলালকে বরিশাল সদর আসনে মনোনয় না দেওয়ার জন্য দাবী জানানো হয় ওই বিবৃত্তিতে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net