মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৮

শিরোনাম :
বিনামূল্যে রক্ত বিতরন করে এগিয়ে চলছে বিডি ব্লাড ডট নেট

বিনামূল্যে রক্ত বিতরন করে এগিয়ে চলছে বিডি ব্লাড ডট নেট

dynamic-sidebar

শাহরিয়া আহম্মেদ শাকিব :::

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এরই ধারাবাহিকতায় এগিয়ে চলছে ‘ বিডি ব্লাড ডট নেট’। ২০১৫ সালে ১৪ অক্টোবর বরিশালে অনলাইন ভিত্তিক প্রথম এই ব্লাড ডোনেইট সংগঠন শুরু করেন ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউট এর ইন্সট্রাক্টর প্রণব হালদার ও একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী মামুন খান। গত দুই বছরের প্রায় ৭শত রোগীর মাঝে বিনামূল্যে রক্ত বিতরন করেন এই সংগঠনটি। সংগঠনটির এ পর্যন্ত নিবন্ধিত সদস্য ২৫২ জন আর অনিবন্ধিত সদস্য ১৫৯ জন। ফেইজবুক পেইজে সদস্য রয়েছেন ১৭৪২ জন। এর প্রতিষ্ঠাতা প্রণব হালদার জানায়,‘অনেক গরীব মানুষ আছে যারা রক্তের অভাবে কখনও কখনও মারা যায়, এই চিন্তা করে আমরা ২০১৫ সালে অনলাইন ভিত্তিক এই ব্লাড ডোনেইট সংগঠনটি তৈরি করি।’ তিনি আরও জানায়, আমাদের িি.িনফনষড়ড়ফ.হবঃ ওয়েবসাইটে লগইন করে তাৎক্ষনিকভাবে যে কেউ এই সেবা পেতে পারে। ওয়েবসাইটে শুধু রক্তের জন্য আবেদনই নয় রক্তের ব্যাপারে বিভিন্ন প্রয়োজনীয় তথ্যও পাওয়া যায়। সংগঠনটি সবার কাছে পরিচিতি না থাকায় এখন গুটি কয়েক মানুষকে সেবা দিতে পারলেও এটিকে আরও অনেকদূর এগিয়ে নেয়ার স্বপ্ন দেখছেন এটির প্রতিষ্ঠাতা প্রণব হালদার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net