, ,

শিরোনাম :
বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা সেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতারণা বরিশাল বিভাগের উন্নয়নে রেল-সড়ক যোগাযোগের সম্প্রসারণ জরুরি বরিশালে রাইট টক বাংলাদেশের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় প্রচারণা উজিরপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার অভিযোগ জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশালে পরিচ্ছন্নতা অভিযান বরিশাল শিক্ষাবোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
বরিশালে জশনে জুলুচ্ছে ঈদ-এ মিলাদুন্নবী অনুষ্ঠিত

বরিশালে জশনে জুলুচ্ছে ঈদ-এ মিলাদুন্নবী অনুষ্ঠিত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক:- আনজুমান-এ-জাহাগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া ট্রাস্ট বরিশাল শাখার উদ্যোগে এবং দাওয়াতে সুফি বাংলাদেশ আহবায়ক কমিটি, বরিশাল বিভাগের আয়োজনে ১২ই রবিউল আউয়াল রাসুল (স:) এর আগমন উপলক্ষ্যে নগরীর ২৫ নং ওয়ার্ড রুপাতলী হযরত শাহসুফি মমতাজিয়া আরজ আলী খান কম্পেলেক্স ময়দানে বুধবার (২১ নভেম্বর) সকাল ৯টায় জশনে জুলুচ্ছে ঈদ-এ মিলাদুন্নবী (স:) অনুষ্ঠিত হয়।

উক্ত জুলুছে পীর সাহেব হযরতুল আল্লামা আলহাজ্ব শাহ্সুফি সৈয়দ শাহ্ মোহাম্মদ আলী মমতাজি(মা:জি:আ:) এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব মুফতী মাওলানা অধ্যক্ষ হারুনুর রশীদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক ড: মুফতী আল্লামা শফিউল আলম, আলহাজ্ব মাওলানা মুফতী আলী আহাম্মদ, মুফতি মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা রেজাউল করীম, মাওলানা গোলাম রব্বানী, মাওলানা রিয়াজ উদ্দীন ঢালী, মাওলানা আনোয়ার হোসেন মমতাজী, মাওলানা আবু সাইদ, অধ্যাপক মাওলানা মোহাম্মদ রেজাউল করিম, এছাড়া আরো উপস্থিত ছিলেন- পীরজাদা মাওলানা মতি মিয়া মনছুর, পীরজাদা মাওলানা আহছান আলী, আব্দুস সবুর খান সবুজ, নিজাম উদ্দীন বিশ্বাস, এ কে এম শহিদুল আলম শহীদ, শাহজাদা শেখ শেখ ফরিদ আহমদ, এম এম মোরশেদ আলী, আবু তালেব, নুরুল আবছার চেয়ারম্যান সহ গন্য মান্য ব্যাক্তি বর্গ। উল্যেখ- জুলুচ্ছে বিশ্ববাসীর শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এবং দোয়া শেষে গরিব দুখি:দের মাঝে তবারক বিতরন করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net