, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
মানুষের প্রাণ বাঁচাতে তারকারা ফায়ার সার্ভিসে চাকরি নিলেন!

মানুষের প্রাণ বাঁচাতে তারকারা ফায়ার সার্ভিসে চাকরি নিলেন!

dynamic-sidebar

ঢাকাই সিনেমার জনপ্রিয় চার তারকা চম্পা, ফেরদৌস, আইরিন ও ওবিদ রেহান এ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন । তারা চার জনেই এখন ফায়ার সার্ভিসে কাজ করছেন। ভয়ঙ্কর আগুন থেকে কীভাবে মানুষকে রক্ষা করা যায় তার প্রশিক্ষণ নিচ্ছেন, দিচ্ছেন এবং সচেতন করছেন। তবে এসব কোনও কিছু বাস্তবে নয়। ‘সেভ লাইফ’ নামে একটি ছবির দৃশ্যে দেখা যাবে তাদের এভাবে।

ফায়ার ব্রিগেড কর্মরত মানুষের জীবনকাহিনী নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। এ ছবিতেই এ চার তারকা ফায়ার সার্ভিসকর্মীর ভূমিকায় অভিনয় করছেন। আর এটি পরিচালনা করছেন কাজী আমিরুল ইসলাম শোভা।
রজিধানীর গুলিস্তানের ফায়ার ব্রিগেড অফিসে প্রথম লটের কাজ শুরু হয়েছে। আগামী ১৯ অক্টোবর পর্যন্ত এ ছবির কাজ চলবে।

পরিচালক কাজী আমিরুল ইসলাম শোভা আমাদের সময় যট কমকে বলেন, ‘আমরা ফায়ার সার্ফিস কর্মকর্তাদের জীবনের নানা বাস্তবমুখী ঘটনা নিয়ে গল্প গড়ে ওঠেছে ছবিটির। মুলত এই ছবির মাধ্যমে মানুষকে সচেতন করায় আমাদের মুল উদ্দেশে বানানো হচ্ছে। আমরা প্রথম লটের কাজ শেষ করে দ্বিতীয় লটের কাছ শুরু করব আগামী ডিসেম্বর মাসে।

এ ছবিতে ফায়ার ব্রিগেডের কর্মকর্তা মেরিনা চরিত্রে অভিনয় করছেন চম্পা। চম্পা বলেন এ ছবিতে অভিনয় না করলে ফায়ার ব্রিগেডে কর্মরত মানুষের কষ্টের কথা, নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচানোর চেষ্টা কখনই জানা হতো না। তাই ফায়ার ব্রিগেডে যারা কাজ করেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা রইল।’

ফেরদৌস ছবিতে ঊর্ধ্বতন কর্মকর্তা জয়নালের চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস। তিনি বলেন, ‘যে জীবনকে খুব কাছে থেকে দেখার সুযোগ কখনই হয়ে উঠত না। ছবিতে কাজ করতে এসে বুঝলাম তারা কতটা কষ্ট করে মানুষের সেবা করেন।
ছবিতে আরও অভিনয় করছেন চিত্রনায়িকা পপি ও আনিসুর রহমান মিলন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net