বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৭

শিরোনাম :
বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ

আপিলেও হেরে গেলেন হিরো আলম

dynamic-sidebar

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে অংশ নিতে পারছেন না আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের আপিলেও তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। স্বতন্ত্র হিসেবে কেউ প্রার্থী হতে চাইলে বা নির্বাচন করতে চাইলে মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের স্বাক্ষর দাখিল করতে হয়। তবে তার মনোনয়নপত্রে নির্ধারিত ভোটারের স্বাক্ষর না থাকায় প্রাথমিক অবস্থায় তা বাতিল করা হয়। পরে তিনি প্রার্থিতা ফেরত পেতে আপিল করেন।
এর আগে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পাটির ‘লাঙ্গল’ মার্কার দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে আলোচনা জন্ম দেন হিরো আলম। পরে জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
বগুড়া-৪ আসন থেকে হিরো আলম ছাড়াও আরও ১৫ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাদের মধ্যে বাছাইয়ের দিনে হিরো আলমসহ সাতজনের মনোনয়ন বাতিল করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net