বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪০

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
বরিশাল-১ আসনের বিএনপি প্রার্থীর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় ডাইরি

বরিশাল-১ আসনের বিএনপি প্রার্থীর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় ডাইরি

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি প্রার্থী সাবেক এমপি এম. জহির উদ্দিন স্বপন নিজের প্রাণনাশের আশংকা করছেন। ফলে নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় গৌরনদী থানায় দুটি লিখিত আবেদন করেন তিনি। সেই সাথে আওয়ামী লীগের হামলায় বিএনপি’র ৩২ জন নেতাকর্মী আহত হওয়ার প্রতিকারও চেয়েছেন।

একটি অভিযোগে স্বপন বলেন- সিইসি আশ্বাস দেওয়ার পরও তিনি নিরাপত্তাহীন। তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোন ব্যবস্থাই নেয়নি স্থানীয় প্রশাসন। এছাড়া তার বাড়িতে আসা যাওয়ার পথে আওয়ামী লীগের হামলার শিকার ৩২জন নেতাকর্মীর তালিকা উল্লেখ করে এর প্রতিকারসহ বিচার চেয়ে পৃথক দুটি আবেদন করেছেন। এরপরও প্রশাসন তার চলাচলের পথের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক প্রতিকার না করলে আইনী পদক্ষেপ নেবেন তিনি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, উনি (বিএনপি প্রার্থী) চলাফেরায় ভয় পাচ্ছেন। হামলার আশংকা করছেন। এসব বিষয়ে প্রতিকার চেয়ে ২টি আবেদন করেছেন। পুলিশ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

বরিশাল-১আসনে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যদা) হেভিওয়েট আবুল হাসানাত আবদুল্লাহ।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net