, ,

শিরোনাম :
গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০ সন্ত্রাসবিরোধী মিছিলে মারা যাওয়া যুবদল নেতার ছেলেকে চাকরি দিলেন বিসিসি প্রশাসক
বঙ্গবন্ধুর রক্তে গড়া দল আওয়ামী লীগ যেনো প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবারও বিজয়ী হয় : ভোলায় বাণিজ্যমন্ত্রী

বঙ্গবন্ধুর রক্তে গড়া দল আওয়ামী লীগ যেনো প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবারও বিজয়ী হয় : ভোলায় বাণিজ্যমন্ত্রী

dynamic-sidebar

ভোলা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘যারা ৭১ সাল মাকে ছেলেহারা করেছে, বাবাকে পুত্রহারা করেছে, বোনকে স্বামী হারা করেছে সেই স্বাধীনতা বিরোধীদের সাথে যারা হাত মিলিয়ে ঐক্য করেছে তাদের বিরুদ্ধে স্বাধীনতার চেতনা নিয়ে দেশবাসী যেনো রুখে দাঁড়াতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর রক্তে গড়া দল আওয়ামী লীগ যেনো প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবারও বিজয়ী হয়। এটিই আমার বিজয় দিবসের প্রত্যাশা।’রবিবার ভোলায় মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে। এখানে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে আবার ২০০১ সালের মতো বাংলাদেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। সে জন্য বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয় করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।’এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। পরে তারা ভোলার যুগীর ঘোল বদ্ধভূমিতে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net