শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৭

শিরোনাম :

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

dynamic-sidebar

পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় বাবুল আকন (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।সোমবার (১৮ ডিসেম্বর) রাতে কলাপাড়া কুয়াকাটা মহাসড়কের হলদিবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, মহিপুর থেকে কলাপাড়ায় যাওয়ার পথে বাবুল আকনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি আটোরিকশাকে পেছনে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বাবুল আকনসহ চারজন গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বাবুল আকনকে মৃত ঘোষণা করেন।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net